শর্তাবলি
এই ওয়েবসাইটে অর্ডার দিলে আপনি এই শর্তাবলিতে সম্মত হচ্ছেন।
অর্ডার
অর্ডার দেওয়া মানে কেনার অনুরোধ। পাঠানোর আগে প্রতিটি অর্ডার ফোনে নিশ্চিত করা হয়। নিশ্চিত করা না গেলে বা ঠিকানা অসম্পূর্ণ থাকলে অর্ডার বাতিল করা হতে পারে।
দাম ও স্টক
দাম বাংলাদেশি টাকায় এবং প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাটসহ। ওয়েবসাইটে দাম বা স্টকে ভুল থাকলে পাঠানোর আগে আপনাকে জানানো হবে, চাইলে অর্ডার বাতিল করতে পারবেন।
পেমেন্ট
আমরা শুধু ক্যাশ অন ডেলিভারি গ্রহণ করি। ডেলিভারি চার্জসহ অর্ডারের পুরো টাকা ডেলিভারিম্যানকে দিন।
ডেলিভারি
সাধারণত ঢাকার ভিতরে ১-৩ দিন এবং দেশের অন্যান্য স্থানে ৩-৫ দিন সময় লাগে। এটি আনুমানিক সময়, ছুটির দিন বা খারাপ আবহাওয়ায় বেশি লাগতে পারে।
পার্সেল ফেরত দেওয়া
যা নিতে চান শুধু তাই অর্ডার করুন। যুক্তিসঙ্গত কারণ ছাড়া পার্সেল ফেরত দিলে পরবর্তী অর্ডারে আগাম ডেলিভারি চার্জ চাওয়া হতে পারে।
পরিবর্তন
আমরা সময়ে সময়ে এই শর্তাবলি হালনাগাদ করতে পারি। অর্ডার দেওয়ার সময় এই পাতায় থাকা সংস্করণটিই প্রযোজ্য।