গোপনীয়তা নীতি
আমাদের কাছে কেনাকাটার সময় আমরা কী তথ্য সংগ্রহ করি এবং কীভাবে ব্যবহার করি, এই নীতিতে তা ব্যাখ্যা করা হয়েছে।
আমরা যা সংগ্রহ করি
অর্ডার করার সময় আপনার নাম, মোবাইল নম্বর, ডেলিভারি ঠিকানা এবং (দিলে) ইমেইল সংগ্রহ করা হয়। অ্যাকাউন্ট খুললে আপনার পাসওয়ার্ড এনক্রিপ্ট করে সংরক্ষণ করা হয়।
যেভাবে ব্যবহার করি
আপনার তথ্য শুধু অর্ডার নিশ্চিত করা, ডেলিভারি দেওয়া ও সহায়তার জন্য ব্যবহার করা হয়। পার্সেল পৌঁছে দিতে কুরিয়ার পার্টনারের সাথে আপনার নাম, ফোন নম্বর ও ঠিকানা শেয়ার করা হয়। আমরা কখনো আপনার তথ্য বিক্রি করি না।
কুকিজ
আপনার কার্ট ধরে রাখা, সাইন ইন মনে রাখা এবং লাইট বা ডার্ক থিম মনে রাখতে আমরা কুকিজ ব্যবহার করি। কোনো বিজ্ঞাপন কুকিজ ব্যবহার করি না।
আপনার অধিকার
অ্যাকাউন্ট প্রোফাইল থেকে যেকোনো সময় তথ্য বদলাতে পারবেন। অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে চাইলে আমাদের জানান, হিসাবের জন্য যে রেকর্ড রাখা বাধ্যতামূলক তা ছাড়া ৭ দিনের মধ্যে মুছে ফেলা হবে।